spot_img

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে পৌঁছাতে পারল না ইতালি

অবশ্যই পরুন

টাইব্রেকারে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাঁদিয়ে বিশ্বকাপের টিকিট কাটল বসনিয়া হার্জেগোভিনা। ইউরোপিয়ান প্লে অফ ফাইনালে জেনিকায় বিলিনো পোলজে স্টেডিয়ামে স্বাগতিকদের কাছে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরেছে ইতালি।

১৫ মিনিটে ময়েজ কিনের গোলে এগিয়ে যায় ইতালি। তবে, ম্যাচের ৪১ মিনিটে, গোল বাঁচাতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আলেসান্দ্রো বাস্তোনি। ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলে ইতালি।

কিন্তু টাইব্রেকারে শুরু হয় নাটক। ইতালির হয়ে মিস করেন পিও এসপোসিতো ও ব্রায়ান ক্রিস্তানন্তে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলো ইতালি।

উল্লেখ্য, ২০১৪ আসরের পর আর বিশ্বকাপ খেলা হয়নি ইতালির।

সর্বশেষ সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে স্কুল ড্রেস দেবে সরকার: প্রধানমন্ত্রী

এ অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ