spot_img

বিপত্তিতে বিজয়-রাশমিকা, কী ঘটেছিলো সেই দিন

অবশ্যই পরুন

গত মাসে সাতপাকে বাঁধা পড়েছেন বিজয় দেবেরাকোণ্ডা এবং রাশমিকা মন্দানা। দেখতে দেখতে তাদের বিয়ের মাস ঘুরে গেল। মার্চের ২৬ তারিখ এই তারকা জুটি অন্ধ্র প্রদেশের অনন্তপুরে ছিলেন ছবির শুটিং করার জন্য। বর্তমানে তারা ‘রানাবলী’ ছবির শুটিং করছেন। আর সেখানেই তাদের বিয়ের এক মাস পালন করলেন।

বিয়ের এক মাস উপলক্ষে বিজয় এবং রাশমিকা তাদের ছবির সেটেই আরতির আয়োজন করেছিলেন। এমনকী সেদিনের শুটিং শুরুর আগে দু’জনে মিলে কাছের একটি মন্দিরে গিয়েছিলেন। আর সেখানেই ঘটল বিপত্তি!

কী ঘটেছে? সম্প্রতি অন্ধ্র প্রদেশ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিজয় দেবেরাকোণ্ডার পরনে ক্রিম রোঝের একটি কুর্তা এবং পায়জামা। অন্যদিকে রাশমিকার পরনে ছিল নীল কুর্তি। তারা দুজনেই মন্দিরে এসে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। অনেকে তাদের ফুল উপহার দেন। ভক্তদের এই তারকা যুগলের থেকে দূরে রাখার চেষ্টা করেন নিরাপত্তা রক্ষীরা। কিন্তু সেটা সম্ভব হয়নি। ভিড় উপচে পড়ে তাদের একবার দেখার নেশায়।

ভিড় থেকে স্ত্রীকে বাঁচাতে তার হাত শক্ত করে ধরে রাখেন বিজয়। এরপর তারা হনুমান মন্দিরের পুরোহিতের থেকে আশ্রীবাগ নেন। পুজো দিয়ে স্ত্রীকে রীতিমত আগলে রেখে মন্দির থেকে বেরোন বিজয়।

ভিড় টপকে বিজয় এবং রাশমিকা তাদের ছবির সেটে পৌঁছন। আরতি করেন। তাদের কুমকুমের টিপ পরানো হয়।

সূত্র: আজকাল

সর্বশেষ সংবাদ

আমি নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট, কোচ অবশ্যই সেরা ২৬ জনকে বেছে নেবেন: নেইমার

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জানিয়েছেন, গুরুতর চোট কাটিয়ে মাঠে ফেরার পথে তাকে অসংখ্য ‘অর্থহীন’ সমালোচনা সহ্য করতে হয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ