spot_img

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আলিসনকে পাচ্ছে না ব্রাজিল

অবশ্যই পরুন

বিশ্বকাপ দল গুছিয়ে নিতে শেষ পর্বের প্রস্তুতিতে নামার আগে বড় ধাক্কা খেলো ব্রাজিল। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে চোটের কারণে মূল গোলরক্ষক আলিসন বেকারকে পাচ্ছে না সেলেসাওরা।

শুক্রবার (২০ মার্চ) এক বিবৃতি দিয়ে আলিসনের সরে যাওয়ার খবরটি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। তবে তার চোট নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।

সবশেষ ১০ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গালাতাসারাইয়ের বিপক্ষে পেশির ইনজুরিতে পড়েন এই ব্রাজিলিয়ান। এ নিয়ে চলতি মৌসুমে একাধিক ইনজুরিতে পড়েছেন আলিসন।

লিভারপুলের এই গোলরক্ষকের জায়গায় ব্রাজিল দলে ডাক পেয়েছেন করিন্থিয়ান্সের গোলরক্ষক হুগো সোসা।

বোস্টনে আগামী ২৬ মার্চ ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল; আর ৩১ মার্চ অরল্যান্ডোয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

সর্বশেষ সংবাদ

আরসিইপিতে সম্পৃক্ত হতে সিঙ্গাপুরের সমর্থন চেয়েছে বাংলাদেশ

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান এবং সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন। আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ