spot_img

জনসমুদ্র শোলাকিয়া মাঠ, ঈদুল ফিতরের ১৯৯ তম জামাত অনুষ্ঠিত

অবশ্যই পরুন

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের অন্যতম বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় অনুষ্ঠিত ঈদুল ফিতরের জামাতকে ঘিরে শোলাকিয়া ঈদগাহ মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

এখানে এবার ঈদুল ফিতরের ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত হলো। মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ জামাতে ইমামতি করেন। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রেওয়াজ অনুযায়ী নামাজ শুরুর আগে বন্দুকের গুলির মাধ্যমে সংকেত দেওয়া হয়। ১৫ মিনিট আগে তিনটি, ১০ মিনিট আগে দুটি এবং ৫ মিনিট আগে একটি গুলি ছোড়া হয়।

মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য এবারও ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। ‘শোলাকিয়া এক্সপ্রেস-১’ ভৈরব থেকে সকাল ৬টায় ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছায় সকাল ৮টায় এবং দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বেলা ২টায় ভৈরব পৌঁছাবে।

‘শোলাকিয়া এক্সপ্রেস-২’ ময়মনসিংহ থেকে সকাল পৌনে ৬টায় ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছায় সকাল সাড়ে ৮টায় এবং দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বেলা ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে।

সর্বশেষ সংবাদ

তেল উৎপাদন বাড়াতে স্নায়ুযুদ্ধকালীন প্রতিরক্ষা আইনের আশ্রয় নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে তেল উৎপাদন বাড়াতে স্নায়ুযুদ্ধকালীন প্রতিরক্ষা উৎপাদন আইনের (ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট) বিশেষ ধারা প্রয়োগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ