spot_img

লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান

অবশ্যই পরুন

ইসরায়েলি হামলায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন, ইরান ইন্টারন্যাশনালসহ বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত একাধিক খবর প্রচারিত হয়।

এর আগে, আলি লারিজানিকে হত্যার দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ। মঙ্গলবার (১৭ মার্চ) তার অবস্থান লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালায় আইডিএফ।

নিহত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অত্যন্ত ঘনিষ্ঠভাজন ছিলেন আলি লারিজানি। এছাড়াও ইরানের অন্যতম আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন তিনি।

দেশটির পারমাণবিক কর্মসূচির প্রধান আলোচকের দায়িত্বও পালন করেছেন লারিজানি। তার নেতৃত্বেই ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ছয় পারমাণবিক শক্তিধর দেশের সাথে চুক্তি করতে সক্ষম হয় ইরান।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপে নেইমারের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন আনচেলত্তি!

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের আর ৭০ দিনও বাকি নেই। টুর্নামেন্টের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে দলগুলো।...

এই বিভাগের অন্যান্য সংবাদ