spot_img

পথচারীকে মারধরের ঘটনায় সেই রাশিয়ান মডেলকে আইনি নোটিশ

অবশ্যই পরুন

ঢাকার গুলশানে এক পথচারীকে মারধরের ঘটনার পর থেকে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। মঙ্গলবার (১০ মার্চ) ঘটনাটি ঘটে। এবার মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এই নোটিশ পাঠান। নোটিশে মনিকা কবিরকে অবিলম্বে এ ধরনের অশালীন ও বিতর্কিত কনটেন্ট তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট ভিডিও ও কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, মনিকা কবিরের বাংলাদেশে অবস্থানের বৈধতা সম্পর্কেও ব্যাখ্যা দিতে হবে। বিশেষ করে তার ওয়ার্ক পারমিট এবং বৈধ ভিসা রয়েছে কি না, সে সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে বলা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, সাত দিনের মধ্যে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ–১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ–২০২৫ এবং বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০–এর সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

ঢাকাকে পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন মহানগরী করার জন্য ঢাকার দুই সিটি করপোরেশনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ