spot_img

বাদীপক্ষের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা

অবশ্যই পরুন

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের সঙ্গে ভুক্তভোগী পরিবারের আপস হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে জামিন শুনানির সময় এ তথ্য জানানো হয়।

এতে মামলার বাদী মাসুম বিল্লাহ আপসের বিষয়টি জানিয়ে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিনে আপত্তি না থাকার কথা জানান।

আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান জানান, গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের আপসের শর্তে জামিন চেয়েছিলাম। তারা ঘটনার সঙ্গে জড়িত নয়। এরই মধ্যে বাদীপক্ষের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। শুনানি উপস্থিত থেকে বাদী জানিয়েছেন, দুই আসামির জামিন দিলে তার আপত্তি নেই।

পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, শুনানি শেষে বিচারক আসামি মাকছুদার জামিন মঞ্জুর করেছেন। তবে গাজী নজরুলের আবেদন নামঞ্জুর হয়েছে।

সর্বশেষ সংবাদ

ওয়াসাকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী, ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আলটিমেটাম

প্রকল্প পাস হওয়ার পর বছরের পর বছর ধরে কাজ ঝুলিয়ে রাখার দিন শেষ—ঢাকা ওয়াসাকে এমনই কঠোর বার্তা দিয়েছেন স্থানীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ