spot_img

ফুটবলে এলো নতুন নিয়ম, অনুমোদন আন্তর্জাতিক বোর্ডের

অবশ্যই পরুন

ওয়েলসের হেনসোল ক্যাসলে বার্ষিক সাধারণ সভায় ফুটবলে নতুন কয়েকটি নিয়ম অনুমোদন করেছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড।

এই পরিবর্তনগুলো আগামী ১ জুন থেকে কার্যকর হবে। আসন্ন বিশ্বকাপেও দেখা যাবে এসব নিয়মের ব্যবহার।

নিয়মগুলো হলো, খেলোয়াড় বদলি করতে সর্বোচ্চ ১০ সেকেন্ড পাবে দলগুলো। এই সময়ের মধ্যে না পারলে সেই খেলোয়াড়কে অন্তত এক মিনিট থাকতে হবে মাঠের বাইরে।

থ্রো-ইন এবং ডেড বল গোলকিকের জন্য পাঁচ সেকেন্ড কাউন্টডাউন শুরু করতে পারবেন যদি রেফারির মনে হয় খেলোয়াড়রা সময় নষ্ট করছে।

যেকোনো খেলোয়াড়ের চোটের কারণে যদি খেলায় বিরতি হয়, তাকে অন্তত এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। ম্যাচের গতি বজায় রাখা এবং বিরতির জন্য অতিরিক্ত সময় কমানোর লক্ষ্যেই বানানো হয়েছে এই নিয়মগুলো।

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহায় রাজধানীর নিরাপত্তা-ট্রাফিক নিয়ে ডিএমপির সমন্বয় সভা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) ডিএমপি...

এই বিভাগের অন্যান্য সংবাদ