spot_img

নিজেদের অবস্থান জানাতে খামেনেয়ির ২ দশক আগের ‘ফতোয়া’ টানলেন ইরানের প্রেসিডেন্ট

অবশ্যই পরুন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পারমাণবিক অস্ত্র তৈরির বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ির ২ দশক আগে দেয়া একটি ‘ফতোয়া’ স্মরণ করান তিনি।

ইন্ডিয়ান ইক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘সর্বোচ্চ নেতা গণবিধ্বংসী অস্ত্র নিষিদ্ধ করেছেন। এর অর্থ হলো- তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।’ তেহরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে খামেনেয়ি মূলত ২০০০ সালের গোড়ার দিকে এই ফতোয়া বা ধর্মীয় নির্দেশনা দিয়েছিলেন।

মাজান্দারান প্রদেশের প্রাদেশিক কর্মকর্তাদের সাথে কথা বলার সময় এ কখা বলেন পেজেশকিয়ান। এছাড়া ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ভিত্তিহীন অভিযোগের সমালোচনাও করেন তিনি। পেজেশকিয়ান মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, ‘তিনি দাবি করেছেন যে ইরান ৩২ হাজার মানুষকে হত্যা করেছে, অভিযোগটিকে ভিত্তিহীন। ইরান জাতীয় পরিচয়পত্র নম্বরসহ হতাহতের তালিকা প্রকাশ করেছে। বরং, আমার জনগণকে রক্ষা করতে গিয়ে নিরাপত্তা ও সশস্ত্র বাহিনীর ২ হাজারের বেশি সদস্য নিহত হয়েছেন।’

এদিকে পারমাণবিক ইস্যুতে জেনেভায় তৃতীয় দফা আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই আলোচনা শুরুর আগে দেয়া বক্তব্যে পেজেশকিয়ান ইরানের অবস্থান তুলে ধরেন। সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা একদিকে যেমন উত্তেজনা কমানোর সম্ভাবনা তৈরি করেছে, অন্যদিকে ভুল পদক্ষেপ পরিস্থিতিকে দ্রুত অবনতির দিকেও ঠেলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সর্বশেষ সংবাদ

‘কাঁধে কাঁধ মিলিয়ে’ লড়াই করবে ভারত-ইসরায়েল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত ও ইসরায়েল ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছে। কৌশলগত সম্পর্ক আরও...

এই বিভাগের অন্যান্য সংবাদ