ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, সবার আগে বাংলাদেশ নীতিতে বিশ্বাস করে চীন। এ দেশের সার্বভৌমত্ব, স্থিতিশীলতা অব্যাহত থাকুক—সেটাই চায় বেইজিং। রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, তিস্তা প্রকল্পের জন্য চায়না প্রস্তুত। সরকার চাইলে যেকোনো সময় কাজ শুরু করা হবে। তবে এটা নিয়ে সিদ্ধান্ত বাংলাদেশের ওপর নির্ভর করছে। কর্মক্ষেত্র, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই যুগান্তকারী ভূমিকা রাখবে নতুন সিদ্ধান্ত।
ইয়াও ওয়েন বলেন, চীনের সঙ্গে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্কে অপর কোনো দেশের হস্তক্ষেপ চায় না বেইজিং।
চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে সাপোর্ট করি এবং বাংলাদেশের সার্বভৌমত্ব পাশে আছে চীন। “বাংলাদেশ ফারর্স্ট” বা সবার আগে বাংলাদেশ নীতিতে চীন বিশ্বাসী বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টার চায়না সফরের মতো উচ্চ পর্যায়ের সফরের প্রক্রিয়া চলমান থাকবে বলে এ সময় আশা প্রকাশ করেন চীনা রাষ্ট্রদূত।

