মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের দাপ্তরিক কাজে চলাচলের সময় সবসময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। সোমবার (১৪ সেপ্টেম্বর) হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার কুয়ালালামপুরের ই-এসকেএল (ESKL) ভবনসংলগ্ন এলাকা ও ভবনের নিচতলায় অবস্থানরত কয়েকজন বাংলাদেশিকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করেন ইমিগ্রেশন কর্মকর্তারা।

হাইকমিশনের পক্ষ থেকে মালয়েশিয়ায় বসবাসরত সব বাংলাদেশিকে দাপ্তরিক কাজে চলাচলের সময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মালয়েশিয়া সরকারের সঙ্গে হাইকমিশনের যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

