spot_img

বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

অবশ্যই পরুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ দ্বিতীয়বারের মতো বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন। ৬২ বছর বয়সী আইরিশ-অস্ট্রেলিয়ান অর্থলগ্নিকারী ক্যামেরন ও’রিলির সঙ্গে বিয়ে হয়েছে তার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৩ সেপ্টেম্বর) ক্যামেরন ও জেমিমার বিয়ে হয়। এর আগে প্রায় এক বছর প্রেমের সম্পর্কের পর তাদের বাগদান হয়েছিল বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

জেমিমার ভাই বেন গোল্ডস্মিথও বিয়ের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তার স্ত্রী জেমিমা জোন্স সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আমার সবচেয়ে প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে জেমিমা ও ক্যামেরনের বিয়ে উদযাপন করছি। কী দারুণ একটি আনন্দের দিন।’

প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্রে নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করার সময় ক্যামেরনের সঙ্গে জেমিমার পরিচয় হয় বলে ধারণা করা হচ্ছে। জেমিমাও চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে যুক্ত। তার প্রযোজিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট’। সিনেমাটিকে তিনি পাকিস্তানের প্রতি তার ‘লাভ লেটার’ হিসেবে বর্ণনা করেছিলেন।

ক্যামেরনের আগের সম্পর্কের চার সন্তান রয়েছে। অন্যদিকে জেমিমার দুই ছেলে—কাশিম ও সুলাইমান।

১৯৯৫ সালে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বিয়ে হয় জেমিমার। প্রায় ১০ বছর একসঙ্গে থাকার পর ২০০৫ সালে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের প্রায় দুই দশক পর আবারও বিয়েবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা।

সর্বশেষ সংবাদ

সরকার জনগণের ধর্মীয় ও রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

সরকার জনগণের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ