spot_img

বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের ব্যাগে মিললো ৭৪ লাখ টাকা

অবশ্যই পরুন

সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের সঙ্গে থাকা টাকার পরিমাণ ৭৪ লাখ টাকা। টাকা গণনা করার পর তা জানা গেছে।

যদিও আটকের পর ভিডিও বার্তায় বেলাল উদ্দিন প্রধান দাবি করেছিলেন, তার কাছে থাকা টাকার পরিমাণ ৫০ থেকে ৬০ লাখ টাকা এবং এটি তার ব্যবসার অর্থ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির নিজেকে জেলার সালন্দর ডিগ্রি কলেজের শিক্ষক হিসেবে পরিচয় দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, তার লাগেজে থাকা অর্থ গার্মেন্টস ব্যবসার।

এই ঘটনায় জামায়াত থেকেও দাবি করা হয়েছে, এই অর্থ তার ব্যবসার এবং এটি সাজানো নাটক।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যাচ্ছে, এই জামায়াতে নেতাকে অর্থের উৎস দেখাতে বলেছে। অন্যথায়, আইনানুগব্যবস্থা নেওয়া হবে।

বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত তল্লাশির সময় তার কাছে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়। এ ঘটনায় তার সঙ্গে মান্নান নামের আরও একজনকে আটক করা হয়েছে।

এদিকে, আটকের পর জিজ্ঞাসাবাদ করার সময় অসুস্থ হয়ে পড়লে বেলাল উদ্দিন প্রধানকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সর্বশেষ সংবাদ

উৎসবমুখর পরিবেশে সবাইকে ভোট দেওয়ার আহ্বান সিইসির

উৎসবমুখর পরিবেশে সবাইকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ