spot_img

নৌযান চালাচলে কড়া নির্দেশনা

অবশ্যই পরুন

দেশের নদী অববাহিকায় নৌযান চলাচলের ওপর বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়, মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে নদী অববাহিকায় দৃষ্টিসীমা ৬০০ মিটার বা তারও নিচে নেমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঘন কুয়াশার ফলে নৌপথের দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এসব এলাকার নৌযানগুলোকে অত্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে এ পরিস্থিতির জন্য আপাতত কোনো সতর্ক সংকেত দেখানোর প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। মূলত শীত বিদায়ের এই সময়ে নদী অঞ্চলে কুয়াশার দাপট বেড়ে যাওয়ায় নৌযান চালকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপের ফাইনালে থাকছেন প্রেসিডেন্ট ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন দেশটির প্রেসিডেন্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ