spot_img

৭ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের হজযাত্রীদের টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধনের আহ্বান হাবের

অবশ্যই পরুন

আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের হজযাত্রীদের টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার আহ্বান জানিয়েছে হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

সোমবার (২ নভেম্বর) দুপুরে, রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এ কথা জানান।

হাব মহাসচিব বলেন, বিগত বছরের রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের কারণ বাংলাদেশের কোটা বরাদ্দ কমিয়ে দেয় সৌদি সরকার। কিন্তু গণতান্ত্রিক সরকার আসার পর হজযাত্রী সংখ্যা আশাতীতভাবে বেড়ে যায়।

তিনি বলেন, কোটা না থাকায় এতে অন্তত ২০ হাজার মানুষ নিবন্ধনের জন্য অপেক্ষামান। এছাড়া চলতি বছর চূড়ান্ত নিবন্ধনের আগে প্যাকেজের মূল্য পরিশোধের বিধান করা হয়েছে। একই সঙ্গে, ৭ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ না করলে প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে বলেও জানান হাব মহাসচিব।

এসময়, হজ পালনে আগ্রহী নিবন্ধনহীন ২০ হাজার যাত্রীর জন্য কোটা বরাদ্দে সৌদি সরকারের সাথে আলোচনা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে আজ সোমবার জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত...

এই বিভাগের অন্যান্য সংবাদ