spot_img

নৌযান চালাচলে কড়া নির্দেশনা

অবশ্যই পরুন

দেশের নদী অববাহিকায় নৌযান চলাচলের ওপর বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়, মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে নদী অববাহিকায় দৃষ্টিসীমা ৬০০ মিটার বা তারও নিচে নেমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঘন কুয়াশার ফলে নৌপথের দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এসব এলাকার নৌযানগুলোকে অত্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে এ পরিস্থিতির জন্য আপাতত কোনো সতর্ক সংকেত দেখানোর প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। মূলত শীত বিদায়ের এই সময়ে নদী অঞ্চলে কুয়াশার দাপট বেড়ে যাওয়ায় নৌযান চালকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।

সর্বশেষ সংবাদ

ইরান যুদ্ধ ‘যেকোনো উপায়ে খুব শিগগিরই’ শেষ করব : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই, যেকোনো উপায়ে’ শেষ হবে। তার হুঁশিয়ারি, তেহরানকে হয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ