spot_img

ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, দেশের কোনো ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের সব ভোটদান কেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠেয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটদান কেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত রাখতে সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সর্বশেষ সংবাদ

ইরানে আরও কঠোর হামলার হুমকি ট্রাম্পের

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরুর মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। লেবাননে...

এই বিভাগের অন্যান্য সংবাদ