spot_img

বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে রিয়াল মাদ্রিদ

অবশ্যই পরুন

গত সপ্তাহে বেনফিকার কাছে হারের পর থেকে খেলোয়াড়দের ওপর ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ সমর্থকরা। এই ম্যাচেও ভিনিসিয়ুস জুনিয়র-কিলিয়ান এমবাপ্পেদের উদ্দেশে দুয়ো দেন তারা। তবে রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রায়ো ভায়োকানোর বিপক্ষে ২-১ ব্যবধানে জয় এনে দিয়ে তাদের কিছুটা স্বস্তি ফিরিয়েছেন খেলোয়াড়রা।

এই জয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান এক পয়েন্টে নামিয়ে এনেছে লস ব্লাঙ্কোসরা। শনিবার এলচেকে হারিয়েছিল স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। ২২ ম্যাচে বার্সার পয়েন্ট ৫৫, রিয়ালের ৫৪।

এদিন ম্যাচের শুরুতেই ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন ইংল্যান্ড মিডফিল্ডার জুড বেলিংহাম। তবে ১৫তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বক্সের ভেতরে দারুণ পায়ের কাজ দেখিয়ে অগুস্তো বাতাল্লার মাথার ওপর দিয়ে জোরালো শটে বল জালে জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধের চার মিনিটের মধ্যেই সমতা ফেরায় রায়ো। আলভারো গার্সিয়ার হেড করা বল থেকে সাবেক রিয়াল যুব খেলোয়াড় হোর্হে দে ফ্রুতোস কাছ থেকে জোরালো শটে গোল করেন। ম্যাচের এক ঘণ্টা পর রায়োর এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ তৈরি হয়। আন্দ্রেই রাটিউ একা কুর্তোয়ার মুখোমুখি হলেও অসাধারণ সেভে দলকে বাঁচান বেলজিয়ান গোলরক্ষক।

ম্যাচের মোড় ঘুরে যায় যখন রায়োর মিডফিল্ডার পাথে সিস দানি সেবায়োসকে বাজে ফাউলের জন্য লাল কার্ড দেখেন। দশজনের দলে পরিণত হওয়ার পর চাপ বাড়ায় রিয়াল মাদ্রিদ। এদুয়ার্দো কামাভিঙ্গার হেড পোস্টে লেগে ফিরে যায়।

রেফারি যোগ করেন নয় মিনিটের অতিরিক্ত সময়। শেষ পর্যন্ত নাটকীয় মুহূর্ত আসে যখন নোবেল মেন্ডি বক্সে ব্রাহিম দিয়াজকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। লা লিগার শীর্ষ গোলদাতা এমবাপ্পে স্পট কিক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন।

ম্যাচের শেষদিকে রায়ো আরও বিপদে পড়ে। রদ্রিগো গোয়েসকে ধাক্কা দেয়ায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পেপ চাভারিয়া। নয়জনের দল নিয়েই হার মেনে মাঠ ছাড়ে টেবিলের ১৭ নম্বরে থাকা রায়ো ভায়েকানো।

সর্বশেষ সংবাদ

মোদি সরকার পশ্চিমবঙ্গের মানুষকে বাংলাদেশি মনে করে

ভারতের কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গ রাজ্যকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ