সাধারণত মার্কিন নৌবাহিনীর একটি মোতায়েন ছয় থেকে নয় মাস স্থায়ী হয়। তবে যুদ্ধ বা সংঘাতের সময় এই সময়সীমা আরও দীর্ঘ হতে পারে।
প্রায় ৫ হাজার সদস্য নিয়ে পরিচালিত আব্রাহাম লিংকন সম্প্রতি ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও সামরিক অভিযানে অংশ নেয়।
ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের দাবি, টানা দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের ক্ষেত্রে আধুনিক সময়ে রণতরিটি একটি রেকর্ডও গড়েছে।
এর আগে গত বুধবার ভোরে থাইল্যান্ডে পৌঁছায় আব্রাহাম লিংকন। মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের একমাত্র চুক্তিভিত্তিক মিত্র থাইল্যান্ডে রণতরিটির পাঁচ দিনের সফরের কথা জানিয়েছিলেন দেশটির কর্মকর্তারা।
সফর শেষে রোববার থাইল্যান্ড ত্যাগ করে রণতরিটি আবারও তার পরবর্তী সামরিক দায়িত্বে ফিরেছে।

