spot_img

সংঘাত-হানাহানি নয়, সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

অবশ্যই পরুন

রাজনীতির নামে কোন সংঘাত বা হানাহানি নয়, বরং আলোচনা বা সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক সমাজের সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, অনেক ত্যাগ, রক্তপাতের বিনিময়ে এই বাংলাদেশ পাওয়া গেছে। দেশের গণতন্ত্রকে রক্ষা করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি করতে হবে।

তিনি বলেন, নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি ছিলো তার বাস্তবায়ন শুরু হচ্ছে। ঠাকুরগাঁয়ে কলকারখানা করার চেষ্টা করছে সরকার। শিগগির কৃষি বিনিয়োগকারী নিয়ে আসা হবে।

রাষ্ট্রপ্রধান আরও বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষ ঝামেলা পছন্দ করে না। সবাই সবার রাজনীতি করবে, কিন্তু কোন সংঘাত না করার আহ্বান জানান তিনি।

এসময় ঠাকুরগাঁওয়ে স্পোর্টস ভিলেজ তৈরি করা হবে বলেও জানান রাষ্ট্রপতি। এর আগে, দুপুর সোয়া একটার দিকে সার্কিট হাউজে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর রাষ্ট্রপতি পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের সমাধিতে যান এবং দোয়া পাঠ করেন।

উল্লেখ্য, এদিন দুপুর একটায় হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও পৌছান রাষ্ট্রপতি। দুই দিনের সফর শেষে আগামীকাল ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

সর্বশেষ সংবাদ

রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসের জালে ৭ গোল নেদারল্যান্ডসের

উয়েফা নেশনস লিগে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। তিজানি রেইন্ডার্সের প্রথমার্ধের চোখ ধাঁধানো হ্যাটট্রিকে ভর করে অপরাজিত গ্রিসকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ