spot_img

ভোটার স্থানান্তর নিয়ে ইসির দেয়া তথ্য সঠিক নয়: নজরুল ইসলাম খান

অবশ্যই পরুন

বিভিন্ন আসনে দুই-তিন হাজারের বেশি ভোটার স্থানান্তর হয়নি বলে যে তথ্য দিয়েছে ইসি তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সিইসির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট বিভাগ এ ব্যাপারে ইসিকে ভুল তথ্য দিয়েছে।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল এমন সব আচরণবিধি লঙ্ঘন করছে যার ফলে শুধু আইন ভঙ্গ নয়, ধর্মীয় বিশ্বাসেও আঘাত হানা হচ্ছে। অথচ এ বিষয়ে ইসি ব্যবস্থা নিচ্ছে না। এর ফলে আরপিও-র স্পষ্ট লঙ্ঘন হচ্ছে।

বিএনসিসি ছাত্রদের নির্বাচনে যুক্ত রাখার বিরোধীতা করে নজরুল ইসলাম খান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকেই শুধু নির্বাচনের কাজে রাখা উচিত। এছাড়া যাদের নির্বাচন পর্যবেক্ষণের সক্ষমতা আছে শুধু তাদেরই এ কাজ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচনের দুইদিন আগে স্থানীয় নয় এমন সব বাসিন্দাদের এলাকা ছাড়ার ব্যাপারেও ইসিকে অনুরোধ জানিয়েছে বিএনপি। এছাড়াও ইলেকটোরাল এনকোয়্যারি কমিটি যেন দৃশ্যমান হয় সেই ব্যাপারে ইসিকে আহ্বান জানিয়েছে দলটি।

সর্বশেষ সংবাদ

ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার ট্রেনের ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ