spot_img

ভোটকেন্দ্র দখল ও সিল মারার পাঁয়তারা চলবে না: নাহিদ ইসলাম

অবশ্যই পরুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও সিল মারার পাঁয়তারা চলবে না বলে হুঁশিয়ার করেছেন ঢাকা-১১ আসনের ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকা-১১ আসনের নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিক নির্বাচনী গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ বলেন, ভোটকেন্দ্র পাহারা দেয়া হবে। অনিয়ম হতে দেয়া হবে না। তিনি অভিযোগ করেন, একটি দল ভোটের মাঠে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে।

এনসিপির আহ্বায়ক বলেন, এবারের নির্বাচন প্রকৃত দেশ প্রেমিককে সংসদে পাঠানোর নির্বাচন।

সমাবেশ শেষে শাহজাদপুর বাশতলা এলাকা থেকে গণমিছিল শুরু করে রামপুরা ব্রিজে এসে শেষ হয়। এসময় এনসিপি ছাড়াও জামায়াত ইসলামীর মহানগর উত্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ওসমানী স্বর্ণপদক প্রদান

যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে বিএসসি (অনার্স) ইন অ্যারোনটিক্স ও বিবিএ প্রোগ্রামে সর্বোচ্চ একাডেমিক কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তাদের মধ্যে ওসমানী...

এই বিভাগের অন্যান্য সংবাদ