spot_img

প্রথমবারের মতো নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলবে বাংলাদেশ

অবশ্যই পরুন

দ্বিপাক্ষিক সিরিজের একমাত্র টেস্টে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে খেলা।

এবারই প্রথমবারের মতো নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলবে বাংলাদেশ। বুধবার আবুধাবিতে পুর্ণাঙ্গ অনুশীলন সেশন করেছে টাইগাররা। ওয়ার্ম আপ ও রানিং সেশনের পর নেটে নিজেদের ঝালিয়ে নিয়েছে নাজমুল শান্তর দল।

হেড কোচ ফিল সিমন্স বলেন, ‘উইকেট দেখে বেশ ভালো মনে হলো। তবে কিছুটা ধীর গতির হতে পারে। আমাদের বেশকিছু ভালো স্পিনার আছে, আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। সবাই অনুশীলনে দারুণ প্রস্তুতি সেরেছে। এখন সামনের দিকে তাকিয়ে আমরা।’

এর আগে, ২০১৯ ও ২০২৩ সালে ১টি করে টেস্ট খেলেছিলো বাংলাদেশ ও আফগানিস্তান। ২০১৯ এ চট্টগ্রামে আফগানিস্তান ও ২০২৩ এ মিরপুরে জয় পায় বাংলাদেশ।

আবুধাবির টেস্টের পর সংযুক্ত আরব আমিরাতেই আবুধাবি ও শারজায় জিম্বাবুয়ে ও আফগানিস্তানের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। আমিরাতে অনুষ্ঠিত হলেও টেস্টের মতো এই সিরিজেরও ‘স্বাগতিক’ আফগানিস্তান।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ওসমানী স্বর্ণপদক প্রদান

যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে বিএসসি (অনার্স) ইন অ্যারোনটিক্স ও বিবিএ প্রোগ্রামে সর্বোচ্চ একাডেমিক কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তাদের মধ্যে ওসমানী...

এই বিভাগের অন্যান্য সংবাদ