spot_img

খুলনায় যুবককে গুলি করে হত্যা

অবশ্যই পরুন

খুলনার রূপসা উপজেলায় আব্দুল রাশেদ ওরফে বিকুল নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠে বিকুলকে লক্ষ্য করে দুবৃত্তরা গুলি চালায়। এ সময় গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বিকুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বশেষ সংবাদ

ঢাকাকে পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন মহানগরী করার জন্য ঢাকার দুই সিটি করপোরেশনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ