spot_img

মুস্তাফিজ ইস্যুতে ভারতকে নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

অবশ্যই পরুন

আইপিএলের নতুন মৌসুমে খেলা হচ্ছে না বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের। নিরাপত্তা ইস্যুর কথা বলে তাকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড। যা কার্যকরও করে ফেলেছে কেকেআর।

এবার এই ইস্যুতে মুখ মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেছেন, এরকম একটা উগ্র রাষ্ট্রকে কোনোপ্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না।

আজ শনিবার (৩ জানুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ভারতকে নিয়ে এই মন্তব্য করেন আসিফ।

তিনি বলেন, সরকার এবং বিসিবির যৌথ উদ্যোগে অপরাপর ক্রিকেট খেলুড়ে দেশের সাথে আলোচনার ভিত্তিতে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত হিসেবে ঘোষণা করা উচিত।

আসিফ মাহমুদ আরও বলেন, ৫ আগস্টের পরেও বাংলাদেশে বিভিন্ন ডিসিপ্লিনের অসংখ্য টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে যেখানে ভারতীয়রা সম্পূর্ণ নিরাপদ এবং প্রতিযোগিতা পূর্ণ পরিবেশে অংশগ্রহণ করেছে।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের একের পর এক ভুল যুদ্ধকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে: মার্কিন সিনেটর

ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ আপাত হুমকি দিয়ে ডোনাল্ড ট্রাম্প একের পর এক ভুল করছেন বলে তীব্র সমালোচনা করেছেন মার্কিন ডেমোক্র্যাটিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ