spot_img

শচীনের যে রেকর্ড ভাঙলেন কোহলি

অবশ্যই পরুন

ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচে রেকর্ড গড়লেন ভিরাট কোহলি। প্রথম ম্যাচেই শচীন টেন্ডুলকারের লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

বুধবার (২৪ ডিসেম্বর) দেড় দশক পর বিজয় হাজারে ট্রফিতে ফেরার ম্যাচ সেঞ্চুরিতে রাঙালেন বিরাট। দিল্লির হয়ে বেঙ্গালুরুতে অন্ধ্রের বিপক্ষে ৩৩০তম ইনিংস খেলতে নামেন তিনি। নেমেই হাকিয়েছেন দূর্দান্ত এক শতক।

দিল্লির হয়ে এদিন ১০১ বলে ১৩১ রান করেছেন এই ব্যাটার। এই শতকেই স্পর্শ করেছেন ১৬ হাজার রানের অনন্য এক মাইলফলক। এই রান করতে শচীন খেলেছিলেন ৩৯১ ইনিংস।

লিস্ট এ’তে ৫৫১ ম্যাচে ৫৩৮ ইনিংস খেলে ২১ হাজার ৯৯৯ রান করে ক্যারিয়ারের ইতি টানেন ভারতীয় ব্যাটিং গ্রেট শচীন। যার মধ্যে ৪৫২ ওয়ানডেতে রান ১৮ হাজার ৪২৬। কোহলি ২৯৬ ওয়ানডে খেলে করেছেন ১৪ হাজার ৫৫৭ রান।

সর্বশেষ সংবাদ

ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে প্রথম কর্মদিবসে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (১ জুন) সকাল সোয়া ৯টায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ