spot_img

ঢাকায় মার্কিন দূতাবাস এলাকায় হঠাৎ নিরাপত্তা জোরদার

অবশ্যই পরুন

ঢাকায় মার্কিন দূতাবাস ও আশপাশের এলাকায় সোমবার (১৩ অক্টোবর) রাতে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সদস্যরা সেখানে নিয়োজিত ছিলেন। এ ছাড়া পুলিশের গুলশান বিভাগের সদস্য ঘটনাস্থলে যান।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ওসি হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

তবে কেন হঠাৎ মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হলো– এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, সোমবার মধ্যরাতে মার্কিন দূতাবাসের সামনে ও আশপাশ এলাকায় পুলিশের একাধিক গাড়ি দেখা গেছে। এর মধ্যে সোয়াটেরও গাড়ি রয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ও প্রাপ্য সুবিধা কী কী?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। এরপর বিএনপির সংসদীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ