spot_img

‘আমি মুখ খুললে চাহালই বিপদে পড়বে’

অবশ্যই পরুন

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গে বিচ্ছেদের পর একাধিকবার আঙুল উঠেছে বলিউডের নৃত্যশিল্পী ধনশ্রীর বর্মার দিকে। চাহালের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে অবশেষে মুখ খুলেছেন ধনশ্রী।

ধনশ্রী জানান, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে এবং মুখ খোলার ক্ষেত্রে চাহালই সমস্যায় পড়বেন। ৬০ কোটি নয়, ভরণপোষণ হিসেবে ধনশ্রীকে কত টাকা দিচ্ছেন চাহাল ‘নিজেই সুগার ড্যাডি হও’, চাহালের আচরণে কোর্টে কান্নায় ভেঙে পড়েন ধনশ্রী।

সম্প্রতি ‘রাইস অ্যান্ড ফল’ নামে একটি অনুষ্ঠানে অংশ নেন ধনশ্রী। ‘বিগ বস’-এর আদলে তৈরি এই অনুষ্ঠানে তিনি বলেন, ‘ইচ্ছে করে আমার বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। যত ভুলভাল কথা বলা হয়, তার সবটাই মিথ্যা। ওর আসলে ভয় লাগে, আমি যদি মুখ খুলি। তাই আগে থেকেই আমাকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়।’

২০২ সালে বিয়ে করেন ধনশ্রী ও চাহাল। চলতি বছরের ফেব্রুয়ারিতে দুজনের সম্মতিতে তারা বিচ্ছেদ গ্রহণ করেন। বিচ্ছেদের পরও সামাজিক মাধ্যমে দুজনকে একে অপরকে খোঁচা দিতে দেখা গেছে।

সর্বশেষ সংবাদ

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩টি তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত

কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় তিনটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়াও বরখাস্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ