spot_img

শেষ দৃশ্যের শুটিংয়ের সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন পরিচালক

অবশ্যই পরুন

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘এমিলি ইন প্যারিস’–এর সহকারী পরিচালক দিয়েগো বোরেলা আর নেই। গত ২১ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ৪৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। দ্য হলিউড রিপোর্টার এর খবর, প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিও এক বিবৃতিতে বোরেলার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ‘এমিলি ইন প্যারিস প্রযোজনা পরিবারের একজন সদস্যকে হারিয়ে আমরা অত্যন্ত মর্মাহত। এই কঠিন সময়ে তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা রইল।’

জানা গেছে, ইতালির ভেনিসে সিরিজটির পঞ্চম সিজনের শুটিং চলাকালীন হঠাৎ করেই সেটে পড়ে যান দিয়েগো বোরেলা। ভেনিসের হোটেল ড্যানিয়েলিতে শেষ দৃশ্যের প্রস্তুতি চলছিল, ঠিক তখনই ঘটে এ দুর্ঘটনা।

এ সময় দ্রুত চিকিৎসক ডাকা হয়। জানা যায়, আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

এরই মধ্যে নেটফ্লিক্স এই সিরিজটির পঞ্চম সিজনের প্রথম লুক প্রকাশ করেছে। লিলি কলিন্স অভিনীত ‘এমিলি ইন প্যারিস’ এর নতুন এই সিজন মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর।

সর্বশেষ সংবাদ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ প্রাণহানি, রেলক্রসিং কর্মী গ্রেপ্তার

কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনার সঙ্গে জড়িত রেলক্রসিং কর্মী মো. হেলালকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বহুল আলোচিত এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ