spot_img

হারিসের সেঞ্চুরিতে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

অবশ্যই পরুন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ারে মোহাম্মদ হারিসের প্রথম সেঞ্চুরিতে শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই হারে পাকিস্তানের কাছে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই হলো বাংলাদেশ।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে বাংলাদেশ তোলে ৬ উইকেটে ১৯৬ রান। বড় স্কোর তাড়া করতে নেমেও ১৬ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে পাকিস্তান।

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে বাংলাদেশের। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে ব্যাট হাতে দারুণ শুরু করেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিম। এ দুজনের ১১০ রানের ওপেনিং জুটি ভাঙে তানজিদ তামিম ব্যক্তিগত ৪২ রানে আউট হলে। ৬৬ রান করে সাজঘরে ফেরেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। আর ১৮ বলে ২২ রান করে আউট হন অধিনায়ক লিটন দাস। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রানের পুঁজি পায় বাংলাদেশ।

জবাবে শুরুতেই শাহিবজাদা ফারহান আউট হলেও ৯২ রানের জুটি গড়েন সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিস। আইয়ুব ৪৫ রান করে সাজঘরে ফেরেন। হাসান নওয়াজের ব্যাট থেকে আসে ঝড়ো ২৬ রান। শেষ পর্যন্ত ৪৫ বলে শতক হাঁকানো হারিসের অপরাজিত সেঞ্চুরিতে সহজ জয় পায় পাকিস্তান। ৮ চার ও ৭ ছয়ে ৪৬ বলে ১০৭ রানের দারুণ ইনিংস খেলেন হারিস।

বাংলাদেশের পক্ষে দুটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। একটি উইকেট তানজিম সাকিবের।

সর্বশেষ সংবাদ

ফিফার অ্যাকশন শুরু, শাস্তির মুখে আর্জেন্টিনা

বিশ্বকাপে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ-সংক্রান্ত রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার প্রদর্শন এবং ফাইনাল ম্যাচের পর মাঠে ঘটে যাওয়া বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ