spot_img

যথাসময়ে ফারাক্কা চুক্তির মেয়াদ নবায়ন করা হবে: পরিবেশ উপদেষ্টা

অবশ্যই পরুন

ফারাক্কার পানি বণ্টন চুক্তি নিয়ে কথা বলার মতো সময় এখনও আসেনি। যথাসময়ে এই চুক্তির মেয়াদ নবায়ন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১৯ মে) রাজশাহীর চারঘাট উপজেলায় বড়াল নদীর উৎসমুখ পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, দেশে বালু ও ভুমি দস্যুতা চরমে পৌঁছেছে। ফসলি জমিতে পুকুর খনন পরিবেশকে হুমকিতে ফেলেছে। এটি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের ১০ দফা নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, প্রকল্পের স্বার্থে নদীর প্রবাহে আর বাঁধা রাখা যাবে না। এসময়, বড়াল নদীতে স্লুইসগেটের দরকার নেই।

এ সময় সমন্বিত উদ্যোগে নদী খননসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছাত্র-জনতার গণঅভুত্থ্যানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরা ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ