spot_img

যেখানে মব সেখানেই গ্রেপ্তার: তথ্য উপদেষ্টা

অবশ্যই পরুন

গত সাত আটমাসে যত মব জাস্টিস হয়েছে সবগুলোর তথ্য সরকারের কাছে আছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এখন থেকে যে যেখানে মব জাস্টিস করবে তাকে সেখানেই গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

রোববার (৯ মার্চ) আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, দেশে যেই ঘটনা এখন চলছে এরসাথে জড়িতরা যে ধর্ম, মত বা পথের হোক না কেন কেউ ছাড় পাবে না। সরকার এতদিন বিষয়টি সহ্য করলেও আজ থেকে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।

তথ্য উপদেষ্টা বলেন, মব জাস্টিসসহ যেসব ঘটনাগুলো এখন চলছে তা যাতে মিডিয়ায় সঠিকভাবে উপস্থাপন করা হয় সেজন্য মিডিয়ার স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করা হবে শিগগিরই। যাতে মানুষের কাছে কোনোভাবেই ভুল সংবাদ প্রচার না হয় এবং সেটা সরকার গুরুত্বের সাথে মনিটরিং করছে।

সর্বশেষ সংবাদ

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছাত্র-জনতার গণঅভুত্থ্যানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরা ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ