spot_img

তুরস্কে বিস্ফোরক কেন্দ্রে বিস্ফোরণে ১২ জন নিহত

অবশ্যই পরুন

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বিস্ফোরক কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে ১২ জন নিহত এবং তিনজন আহত হয়েছে।

মঙ্গলবার স্থানীয় গভর্নর এ কথা জানিয়েছেন।

গভর্নর ইসমাইল উস্তাগ্লু বেসরকারি টেলিভিশন এনটিভিকে জানিয়েছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছে।’

ভিডিও ফুটেজে বিস্ফোরক কেন্দ্রে কাঁচের টুকরা ও ধাতব পদার্থ পড়ে থাকতে দেখা গেছে।

গভর্নর আরো বলেন, স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে বালিকিসির জেলার কারেসি’তে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনের একাংশ ধসে গেছে। প্রসিকিউটররা তদন্ত শুরু করেছেন।

সূত্র : বাসস

সর্বশেষ সংবাদ

তৃতীয় টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা বিসিবির

কিউইদের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির জন্য স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই...

এই বিভাগের অন্যান্য সংবাদ