spot_img

‘নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্রের ব্যবহার চায় না বিজিবি’

অবশ্যই পরুন

নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বিজিবি বলে জানিয়েছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। শনিবার (৩১ জানুয়ারি) সকালে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে বেইজ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আবুল এহসান বলেন, কোনো মহল যাতে নির্বাচনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য ১৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।

তিনি বলেন, এবারই প্রথম বিজিবি তল্লাশিতে বিশেষ ডগ স্কোয়াড ব্যবহার করবে। জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে রেপিড কুইক রিঅ্যাকশন ফোর্স ও হেলিকপ্টার নিয়োজিত থাকবে। বডি ওয়ার্ন ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরাসহ অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে দায়িত্ব পালন করবে বিজিবির সদস্যরা।

অত্যন্ত কম বল প্রয়োগ করে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিততে কাজ করবে বলেও জানান ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।

সর্বশেষ সংবাদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ