spot_img

তুরস্কে বিস্ফোরক কেন্দ্রে বিস্ফোরণে ১২ জন নিহত

অবশ্যই পরুন

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বিস্ফোরক কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে ১২ জন নিহত এবং তিনজন আহত হয়েছে।

মঙ্গলবার স্থানীয় গভর্নর এ কথা জানিয়েছেন।

গভর্নর ইসমাইল উস্তাগ্লু বেসরকারি টেলিভিশন এনটিভিকে জানিয়েছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছে।’

ভিডিও ফুটেজে বিস্ফোরক কেন্দ্রে কাঁচের টুকরা ও ধাতব পদার্থ পড়ে থাকতে দেখা গেছে।

গভর্নর আরো বলেন, স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে বালিকিসির জেলার কারেসি’তে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনের একাংশ ধসে গেছে। প্রসিকিউটররা তদন্ত শুরু করেছেন।

সূত্র : বাসস

সর্বশেষ সংবাদ

অর্থনীতির প্রকৃত চিত্র আড়াল করছে ইরান সরকার, অভিযোগ যুক্তরাষ্ট্রের

ইরানের অর্থনীতির প্রকৃত অবস্থা আড়াল করার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রফতানি আয় নিয়ে সরকারি কর্মকর্তাদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ