spot_img

বিশেষ ক্যাডারের প্রতি দুদক কোনো রকম আনুকূল্য দেখাবে না

অবশ্যই পরুন

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ যাচাই-বাছাই করে দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি এ হুঁশিয়ারি দেন আক্তার হোসেন।

দুর্নীতিগ্রস্ত আমলারা রেহাই পাবে না জানিয়ে তিনি বলেন, টিআইবিসহ বিভিন্ন সংস্থার ভাষ্যমতে ও গণমাধ্যমে আমলাতন্ত্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের নিস্পৃহতার বিষয় বিভিন্ন সময় আলোচনায় এসেছে। এ পরিপ্রেক্ষিতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, আমলাতন্ত্রের বিভিন্ন সোপানের যে কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের নজরে এলে এ বিষয়ে কমিশন দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এক্ষেত্রে কোনো বিশেষ ক্যাডার বা ব্যক্তির প্রতি কোনো ধরনের আনুকূল্য দেখানোর সুযোগ নেই। কমিশন প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীকে এ বার্তা দিতে চায় বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহু ইসরায়েলের জন্য বড় বিপদ: হারেৎজ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছে দেশটির হিব্রু ভাষার সংবাদপত্র হারেৎজ। পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়েছে, নেতানিয়াহু...

এই বিভাগের অন্যান্য সংবাদ