spot_img

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় কোটি টাকা মুল্যের কষ্টি পাথর উদ্ধার

অবশ্যই পরুন

কুষ্টিয়া সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর পৃথক তিনটি অভিযানে ৯৪.২৫০ কেজি মূল্যবান কষ্টি পাথরের মূর্তি (শিবলিঙ্গ) ও ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৯৫ লাখ ১৫ হাজার টাকা।

কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় এ তথ্য।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হিন্দা গ্রামে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

এছাড়া রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোহাম্মাদপুর মাঠে বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে ৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর আনুমানিক সিজার মূল্য ৬১ হাজার ৫০০ টাকা।

একইদিন ভোররাত আনুমানিক ৪টার দিকে তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তেঁতুলবাড়ি মাঠপাড়া মাঠে পৃথক অভিযান পরিচালনা করে আরও ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২৮ হাজার ৫০০ টাকা।

উদ্ধারকৃত মালামাল প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি ৪৭ ব্যাটালিয়ন।

সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সর্বশেষ সংবাদ

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে মেসির আইনি নোটিশ

অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে নিজের নাম ও ছবি ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) আইনি নোটিশ পাঠিয়েছেন লিওনেল...

এই বিভাগের অন্যান্য সংবাদ