spot_img

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

অবশ্যই পরুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির। শনিবার (০৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নিহত বাংলাদেশিরা মদিনা থেকে একটি যানবাহনে করে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজন প্রাণ হারান।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে এবং স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।

সর্বশেষ সংবাদ

ইন্টার মায়ামিতেই থাকার সিদ্ধান্ত মেসির

আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, ক্যারিয়ারের শেষ দিকে শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে ফিরবেন লিওনেল মেসি। তবে আপাতত সেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ