spot_img

ইন্টার মায়ামিতেই থাকার সিদ্ধান্ত মেসির

অবশ্যই পরুন

আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, ক্যারিয়ারের শেষ দিকে শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে ফিরবেন লিওনেল মেসি। তবে আপাতত সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতেই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইতালিয়ান ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর বরাত দিয়ে জানা গেছে, ইন্টার মায়ামি ছাড়ার কোনো পরিকল্পনা নেই মেসির। এমনকি ধারে হলেও নিউওয়েলস ওল্ড বয়েজে ফেরার বিষয়ে আগ্রহী নন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, মেসি ও তার পরিবার মায়ামিতে বেশ ভালো আছেন। তাই আপাতত যুক্তরাষ্ট্রেই নিজের বর্তমান চুক্তির মেয়াদ শেষ করতে চান তিনি। ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ভবিষ্যতে চুক্তির মেয়াদ আরও বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেয়া হচ্ছে না। তবে এ বিষয়ে এখনই কোনো আলোচনা হচ্ছে না।

২০২৫ সালের অক্টোবরে মেসির সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছিল ইন্টার মায়ামি। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৮ সালের এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি।

২০২৩ সালের গ্রীষ্মে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। তার আগমনে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)। পাশাপাশি ক্লাবটির ইতিহাসেও গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করেন তিনি। মেসির নেতৃত্বে ২০২৩ সালে লিগস কাপ এবং ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড জেতে ইন্টার মায়ামি।

এর পেছনে রয়েছে মেসির শৈশবের স্মৃতি। মাত্র সাত বছর বয়সে আর্জেন্টিনার রোজারিওভিত্তিক ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের একাডেমিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই ফুটবলে হাতেখড়ি। এরপর মাত্র ১৩ বছর বয়সে পরিবারের সঙ্গে স্পেনে পাড়ি জমান এবং যোগ দেন বার্সেলোনার একাডেমিতে।

সর্বশেষ সংবাদ

পলাতক ও ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পলাতক ও ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। শনিবার( ৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ