spot_img

হৃদয়ের মহাকাব্যিক অপরাজিত ২৪২, লিড পেল বাংলাদেশ

অবশ্যই পরুন

তাওহিদ হৃদয়ের ‘‘হৃদয়’’ জুড়ানো ব্যাটিংয়ে বাংলাদেশের লিড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ১৩৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

সেই অবস্থা থেকে দলকে টেনে চারশোর কাছাকাছি নিয়ে যান মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। দায়িত্বশীল ইনিংস খেলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে আড়াইশো রানের দোড় গোড়ায় গিয়েও যোগ্য সঙ্গীর অভাবে তার পূরণ করতে পারেননি। তারপরও যা করেছেন তাতেই রেকর্ড।

হৃদয়ের রেকর্ডময় ইনিংসের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ করেছে ৩৮৬ রান। তাতে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের লিড ৩০ রান। এই লিড নেওয়ার পেছনে পুরো কৃতিত্ব তাওহিদ হৃদয়ের।

স্কোরবোর্ড: ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬/১০
বাংলাদেশ ৩৮৬/১০
লিড: ৩০ রানের।

সর্বশেষ সংবাদ

একদিকে আলোচনায় অগ্রগতির দাবি, অন্যদিকে ইরানে হামলার কথা স্বীকার ট্রাম্পের

ইরানের কেশম দ্বীপে নতুন করে সামরিক হামলা চালানোর কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে লক্ষ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ