spot_img

ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে তেহরানে বিশাল বিলবোর্ড

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি বার্তা দেওয়া বিলবোর্ডে ছেয়ে গেছে ইরানের রাজধানী তেহরান।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানী তেহরানের ব্যস্ত ইনকিলাব চত্বরে দেখা গেছে আরেকটি বিলবোর্ড। এতে দেখা যায়, কারাগারের শিক ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশে লেখা ‘আমরা ট্রাম্পকে হত্যা করবো’।

আরেকটি বিলবোর্ডে জ্বলেপুড়ে যাওয়া পোশাক আর ক্ষতবিক্ষত চেহারা নিয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাদের পেছনে জ্বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা। শহরের কেন্দ্রস্থলে লাগানো হয়েছে এমন একটি বিশাল বিলবোর্ড।

আরেকটি বিলবোর্ডে লাল রঙ দিয়ে কেটে দেওয়া হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর চেহারা।

বিলবোর্ডগুলো ঠিক কবে এবং কীভাবে স্থাপন করা হয়েছে, সে সম্পর্কে জানা যায়নি কোনো তথ্য। তবে যুদ্ধ শুরুর পর থেকেই এমন সব পোস্টার ও বিলবোর্ড দেখা গেছে তেহরানের সড়কে।

সর্বশেষ সংবাদ

জ্বালানি অনুসন্ধানে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের

বাংলাদেশে জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে সরকারি পর্যায়ে (জিটুজি) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বিনিয়োগের জন্য ব্রুনাই দারুসসালামকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।...

এই বিভাগের অন্যান্য সংবাদ