spot_img

ইলন মাস্কের ৫ হাজার বছর আগেই উড়ন্ত গাড়ি ছিল ভারতে, রণবীরের দাবি

অবশ্যই পরুন

রণবীর কাপুরের আগামী সিনেমা ‘রামায়ণ’ নিয়ে দর্শকের আগ্রহ বাড়ছে। ছবির প্রচারে এবার রামায়ণের নানা অস্ত্র ও পৌরাণিক সৃষ্টির সঙ্গে আধুনিক প্রযুক্তির তুলনা করেছেন অভিনেতা। তার দাবি, প্রায় পাঁচ হাজার বছর আগেই ভারতে ছিল উড়ন্ত গাড়ি। এ প্রসঙ্গে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার নতুন প্রজন্মের রোডস্টারের সঙ্গে রাবণের পুষ্পক রথের (উড়ন্ত যান) তুলনা টেনেছেন তিনি।

নীতেশ তিওয়ারির পরিচালনায় ‘রামায়ণ’ সিনেমায় রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করছেন রণবীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবিটি নিয়ে কথা বলতে উপস্থিত ছিলেন রণবীর, যশ, রবি দুবে, রকুল প্রীত সিং ও পরিচালক নীতেশ তিওয়ারি। মহাকাব্যকে বড় পর্দায় তুলে ধরার অভিজ্ঞতা নিয়ে আলোচনার একপর্যায়ে উঠে আসে রামায়ণের বিভিন্ন অস্ত্র ও অলৌকিক সৃষ্টির প্রসঙ্গ। রণবীরের মতে, এসব সৃষ্টি আধুনিক যুগের আবিষ্কারকেও টেক্কা দিতে পারে।

ছবিতে এসব আশ্চর্য সৃষ্টি কীভাবে তুলে ধরা হচ্ছে, তা নিয়ে কথা বলছিলেন পরিচালক নীতেশ। এ সময় টেসলার প্রধান ইলন মাস্কের নতুন গাড়ির প্রদর্শনীর প্রসঙ্গ টানেন রণবীর। তিনি বলেন, ‘ইলন মাস্ক সম্প্রতি উড়ন্ত গাড়ি (ফ্লাইং কার) আবিষ্কার করেছেন। আমার মনে হয়, ভারত পাঁচ হাজার বছর আগেই তা করে দেখিয়েছিল।’

সম্প্রতি টেসলার বহু প্রতীক্ষিত নতুন প্রজন্মের রোডস্টার গাড়ির প্রদর্শনী হয়েছে। প্রায় এক দশক আগে গাড়িটি তৈরির ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। গত ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের টেক্সাসে গাড়িটির বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। সেখানে দেখা যায়, গাড়িটি উল্টো অবস্থায় এগিয়ে যাচ্ছে। এরপর শূন্যে উল্টে কয়েক মুহূর্ত ভেসে থেকে আবার নিরাপদে মাটিতে নেমে আসে। এই প্রদর্শনীর গাড়িটির সঙ্গেই রাবণের আকাশপথে চলাচলকারী পুষ্পক রথের তুলনা করেছেন রণবীর।

সূত্র : এনডিটিভি

সর্বশেষ সংবাদ

বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে দুই কোটি টাকা অনুদান চেয়েছিল খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ