spot_img

‘কিং’দেখতে গিয়ে গল্পের যুক্তি খুঁজবেন না, দর্শকদের বললেন শাহরুখ

অবশ্যই পরুন

বলিউড বাদশাহ শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। অ্যাকশন, নাটকীয়তা আর তারকাবহুল আয়োজন সব মিলিয়ে বড় পর্দায় ধামাকা করতে প্রস্তুত সিনেমাটি। তবে সিনেমাটি দেখতে বসে যুক্তি খোঁজার প্রয়োজন নেই বলে আগেই দর্শকদের সতর্ক করলেন শাহরুখ। তার ভাষায়, এটি পুরোপুরি বাণিজ্যিক বিনোদনমূলক সিনেমা, যেখানে যুক্তি কিছুটা এদিক-সেদিক হতে পারে।

সম্প্রতি মেটার আয়োজনে ‘হাউস অব ইনস্টাগ্রাম’ অনুষ্ঠানে ‘কিং’ সিনেমার দ্বিতীয় গান ‘ড্যাডি কুল’ প্রকাশ করেন শাহরুখ। সেখানে করণ জোহর ও কয়েকজন কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে আলাপচারিতায় ছবিটি নিয়ে নানা কথা বলেন তিনি। দর্শকরা সিনেমাটি থেকে কী আশা করতে পারেন, এমন প্রশ্নে শাহরুখ বলেন, পরিবার নিয়ে বসে উপভোগ করার মতো সিনেমা এটি। এতে রয়েছে প্রচুর নাটকীয়তা, অ্যাকশন এবং অনেক তারকা। তবে এটি বাণিজ্যিক সিনেমা হওয়ায় সবকিছুর মধ্যে যুক্তির মিল না-ও থাকতে পারে। তবু ছবিতে উপভোগ করার মতো অনেক কিছু রয়েছে।

কেন ‘কিং’ সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিলেন, সেটিও জানিয়েছেন অভিনেতা। শাহরুখের কথায়, ক্যারিয়ারের শুরুতে নিজেকে খুব একটা সুদর্শন মনে করতেন না তিনি। এমন একজন সাধারণ চেহারার মানুষও নায়ক হতে পারেন এই সুযোগ তাঁকে মুগ্ধ করেছিল। তাই সব সময় নায়কের মতো নায়ক চরিত্রেই অভিনয় করতে চান তিনি।

এ ছাড়া বয়সের সঙ্গে পর্দার চরিত্র বেছে নেয়ার বিষয়টিও তুলে ধরেন শাহরুখ। মজা করে জানান, একবার এক তরুণ অভিনেত্রীর কাছে প্রেমের কথা বলার দৃশ্য করতে গিয়ে মনে হয়েছিল, পরদিন মেয়েটির গণিতের বাড়ির কাজ করা হয়েছে কি না, সেটিই বরং জিজ্ঞেস করা উচিত। বর্তমানে ৬১ বছর বয়সী শাহরুখ তাই নিজের বয়সের সঙ্গে মানানসই চরিত্রে অভিনয় করতে চান। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে আরও অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর ও আরশাদ ওয়ারসি। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ‘কিং’।

সর্বশেষ সংবাদ

গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন গুরুত্বপূর্ণ: সিইসি

গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ