spot_img

১ রানের অপেক্ষায় সাদমান, আলোকস্বল্পতায় প্রথম দিনের খেলা শেষ

অবশ্যই পরুন

মুখে চওড়া হাসি নিয়েই মাঠ ছাড়লেন সাদমান ইসলাম। তবে সেই হাসিতে স্পষ্ট ফুটে উঠল আর মাত্র ১ রান করার সুযোগ না পাওয়ার আক্ষেপ। আজকের রাতটা কিভাবে পার করবেন সাদমান—এখন যেন সেটি কোটি টাকার প্রশ্ন! আলোকস্বল্পতার কারণে আম্পায়াররা যখন মিরপুর টেস্টের প্রথম দিনের খেলার ইতি টানলেন, সাদমান তখন ৯৯ রানে অপরাজিত! সঙ্গী লিটন দাস তাই পিঠ চাপড়ে তাকে সান্ত্বনা দিলেন।

এর আগে আলোকস্বল্পতার কারণে ৫০ মিনিট খেলা বন্ধ ছিল। সাদমান তখন অপরাজিত ছিলেন ৯৬ রানে। রোদের দেখা মেলার পর খেলা আবার শুরু হলে ওয়েস্ট ইন্ডিজ আর ৪ ওভার বোলিং করতে পারল।

এরপর মিরপুরের আকাশ ফের অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ল। আম্পায়ার স্যাম নোগাইস্কি লাইট মিটার বের করে দেখলেন, খেলা চালিয়ে নেওয়ার জন্য মাঠে পর্যাপ্ত আলো নেই। তাই প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হলেন। তার আগে বাংলাদেশ ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান তুলে দিনটা নিজেদের করে নিল।

সংক্ষিপ্ত স্কোর

প্রথম দিন শেষে

বাংলাদেশ ১ম ইনিংস: ৭৪ ওভারে ২১৩/৩ (সাদমান ৯৯*, হৃদয় ৪২ আহত, মুমিনুল ২৮, শান্ত ১৯, লিটন ১০*; ওয়ারিক্যান ২/৩৩, সিলস ১/১৪)।

সর্বশেষ সংবাদ

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ