spot_img

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই মধ্যপ্রাচ্য নিজেদের সমস্যা সমাধান করতে সক্ষম: পেজেশকিয়ান

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যের দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না করেই নিজেদের আঞ্চলিক সমস্যার সমাধান করতে সক্ষম বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাশিয়ার মস্কোতে গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, ‘আমি বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না করেই আমরা এ অঞ্চলের সমস্যাগুলোর সমাধান করতে সক্ষম।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড ইরানকে বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে এবং রাশিয়াসহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে উৎসাহিত করছে।

এ সময় পুতিন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনের আশা জানান।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতার মধ্যেই পেজেশকিয়ানের এ বক্তব্য সামনে এলো। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলোর ভূমিকা এবং রাশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতাও এ প্রেক্ষাপটে গুরুত্ব পাচ্ছে।

সর্বশেষ সংবাদ

টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও অগ্নিসংযোগ, সংসদ সদস্যের বাড়িতে হামলা এবং আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির...

এই বিভাগের অন্যান্য সংবাদ