spot_img

অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, রংপুরে দুজন নিহত

অবশ্যই পরুন

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে গঙ্গাচড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের দায়িত্ব নেয়। নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, রোববার ভোরে বাগপুর বাগেরহাট গ্রামের সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই দুই ব্যক্তি। বিষয়টি টের পেয়ে সোহেল মিয়া চিৎকার শুরু করেন। পরে পাশের মসজিদের ইমাম মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেন।

এ সময় ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন অটোরিকশাসহ ওই দুই ব্যক্তিকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তারা অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। পরে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুরখুড়ির দোলা ক্যানেলে তাদের আটক করা হয়।

সেখানে স্থানীয় লোকজনের গণপিটুনিতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে গঙ্গাচড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের দায়িত্ব নেয়। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত ও ঘটনার বিস্তারিত জানতে পুলিশের পাশাপাশি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অবহিত করা হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানা যাবে।

 

সর্বশেষ সংবাদ

অপ্রয়োজনীয় ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার। তবে প্রয়োজনীয় খাতে অবশ্যই ব্যয় করা হবে।’ মঙ্গলবার (১৮...

এই বিভাগের অন্যান্য সংবাদ