spot_img

বিনা খরচে ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ, পাবেন না যারা

অবশ্যই পরুন

সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া প্রোফাইল, ছবি, ভিডিও ও নানামুখী গুজবের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। এসবের মাধ্যমে প্রতিনিয়ত সাধারণ ব্যবহারকারী ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রতারিত হচ্ছে। অনলাইনে এই প্রতারণা ও বিভ্রান্তি রুখতে এক বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অভিভাবক প্রতিষ্ঠান মেটা।

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক পোর্টাল ‘এনগ্যাজেট’-এর এক প্রতিবেদনে বলা হয়, প্রকৃত ও আসল ব্যবহারকারী শনাক্ত করতে এবার সম্পূর্ণ বিনামূল্যে ‘ভেরিফায়েড ব্যাজ’ দেওয়ার পরিকল্পনা করছে ফেসবুক।

মেটা জানিয়েছে, নতুন এই ভেরিফায়েড ব্যাজটি মূলত নিশ্চিত করবে যে প্রোফাইলের নেপথ্যে থাকা ব্যবহারকারী সত্যিই একজন রক্ত-মাংসের মানুষ। তবে এটি মেটার অর্থপ্রদানকারী ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন সেবার থেকে সম্পূর্ণ আলাদা। সাধারণ ও বাস্তব ব্যবহারকারীদের পরিচয় সুরক্ষায় এটি বিনামূল্যে দেওয়া হবে।
যেভাবে মিলবে বিনামূল্যে ভেরিফিকেশন
মেটার নতুন এই নীল ব্যাজ বা ভেরিফিকেশন পেতে ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত ‘ভিডিও সেলফি’র মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে হবে। প্রযুক্তিটির মাধ্যমে ভিডিও সেলফির সঙ্গে অ্যাকাউন্টের ছবির সঠিক মিল খুঁজে দেখে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হবে।

ভেরিফায়েড ব্যাজ পাওয়ার শর্তাবলি
ফেসবুকের এই বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীকে কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে:

বয়সসীমা: আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

পরিচ্ছন্ন রেকর্ড: অ্যাকাউন্টের ইতিহাস ভালো হতে হবে এবং ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড বা নীতি মেনে চলতে হবে।

প্রতারণামুক্ত প্রোফাইল: অ্যাকাউন্টটিতে ইতিপূর্বে কোনো প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কর্মকাণ্ডের রেকর্ড থাকা চলবে না।

পরিচয় যাচাই প্রক্রিয়া সফল হলে প্রোফাইল, ফেসবুক মার্কেটপ্লেস, বিভিন্ন গ্রুপ এবং ফেসবুক ডেটিংয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্যাজটি প্রদর্শিত হবে।
কারা পাবেন না এই সুবিধা

সবাই কিন্তু বিনামূল্যে এই ভেরিফায়েড ব্যাজ পাওয়ার যোগ্য হবেন না। মেটার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এই ব্যাজ দেওয়া হবে না:

১৮ বছরের কম বয়সীরা: অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন না।

ফেসবুক পেজ ও প্রফেশনাল মোড: সেবাটি আপাতত কেবল সাধারণ প্রোফাইলের জন্য। ফেসবুক পেজের মালিক কিংবা যেসব প্রোফাইলে ‘প্রফেশনাল মোড’ চালু রয়েছে, তারা আপাতত এই সুবিধা পাচ্ছেন না।

নীতিমালা লঙ্ঘনকারী: ইতিপূর্বে জালিয়াতি, ভুয়া তথ্য ছড়ানো বা কমিউনিটি গাইডলাইন ভাঙার অপরাধে অভিযুক্ত অ্যাকাউন্টগুলোকে এই তালিকার বাইরে রাখা হয়েছে।

ছবি ও ভিডিওর অমিল: ধারণকৃত ভিডিও সেলফির সঙ্গে প্রোফাইল পিকচারের সুনির্দিষ্ট মিল না পাওয়া গেলে ভেরিফিকেশন আবেদন বাতিল হবে।

মেটা স্পষ্ট করেছে, এই ব্যাজটি মূলত ব্যবহারকারী যে একজন বাস্তব মানুষ—তা নিশ্চিত করবে; তবে এটি ওই ব্যক্তির সততা বা শতভাগ বিশ্বাসযোগ্যতার গ্যারান্টি দেয় না। তাই অনলাইনে আর্থিক লেনদেন কিংবা ব্যক্তিগত তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে যথারীতি সচেতন থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ সংবাদ

আটলান্টা ইউনাইটেডকে ৩-১ এ হারালো ইন্টার মায়ামি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির দুর্দান্ত জোড়া গোলে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৩-১ ব্যবধানের সহজ জয় পেয়েছে ইন্টার...

এই বিভাগের অন্যান্য সংবাদ