সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারে নতুন মাত্রা যোগ করতে এবং ব্যবহারকারীদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) বিভিন্ন সুবিধাসহ বাড়তি এক্সপ্রেশন ও প্রফেশনাল টুলসের অভিজ্ঞতা দিতে সাবস্ক্রিপশন প্ল্যাটফর্ম ‘মেটা ওয়ান’ চালু করার ঘোষণা দিয়েছে মেটা। সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মেটা এই তথ্য নিশ্চিত করেছে।
মেটা জানিয়েছে, সাধারণ ইউজার, এআই পাওয়ার-ইউজার, কনটেন্ট ক্রিয়েটর এবং বিজনেস অ্যাকাউন্ট—সব ধরনের ব্যবহারকারীর চাহিদার কথা মাথায় রেখে আলাদা সুবিধা ও সাবস্ক্রিপশন প্ল্যান সাজানো হয়েছে। তবে মেটার মূল অ্যাপগুলো (ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেটা এআই) আগের মতোই ফ্রিতে ব্যবহার করা যাবে।
একক অ্যাপ প্ল্যান (Single Product Plans):
ইনস্টাগ্রাম প্লাস ($৩.৯৯/মাস): স্টোরি ও ডিএম-এ কাস্টম ফন্ট, কে কে স্টোরি ভিউ করেছে তার নোটিফিকেশন এবং মেসেজের প্রিভিউ দেখার সুবিধা।
হোয়াটসঅ্যাপ প্লাস ($২.৯৯/মাস): চ্যাট সাজানোর জন্য এক্সক্লুসিভ থিম, আইকন, স্পেশাল ইফেক্ট স্টিকার এবং চ্যাট ও মিডিয়া ব্যাকআপের জন্য বাড়তি স্টোরেজ ও ‘ফোকাস শিডিউল’ ফিচার।
ফেসবুক প্লাস ($৩.৯৯/মাস): মেসেঞ্জার কাস্টমাইজেশন, রিলস ও ফিড পোস্টের জন্য সুপার রিঅ্যাকশন এবং কাস্টম অ্যাপ আইকন সুবিধা।
ফ্রিতে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, কীভাবে পাবেন
বান্ডেল প্ল্যান (Individual & AI Power Users):
কোর ($৭.৯৯/মাস): ইনস্টাগ্রাম প্লাস, ফেসবুক প্লাস ও হোয়াটসঅ্যাপ প্লাসের সব সুবিধার পাশাপাশি মেটা এআই (Muse মডেল) দিয়ে হাই-কোয়ালিটি ইমেজ ও ভিডিও জেনারেশন এবং ইনস্টাগ্রামে বেশি পরিমাণ ‘Restyle’ এআই টুল ব্যবহারের সুযোগ।
প্রিমিয়াম ($১৯.৯৯/মাস): মেটার সকল এআই টুল ও অ্যাপস জুড়ে হেভি এআই ইউজারদের জন্য আনলিমিটেড ক্রিয়েটিভ ফ্রিডম।
ক্রিয়েটর ও বিজনেসের জন্য প্রফেশনাল প্ল্যান:
ছোট-বড় ব্যবসা ও ক্রিয়েটরদের পেজ ও চ্যানেল ম্যানেজ করার জন্য ‘মেটা ওয়ান’ বিশেষ প্ল্যান নিয়ে এসেছে।
এসেনশিয়াল (শুরু $১৪.৯৯/মাস থেকে): ভেরিফাইড ব্যাজ, হোয়াটসঅ্যাপ বিজনেসের জন্য ভেরিফাইড চ্যানেল, ইমপারসোনেশন প্রোটেকশন (নকল অ্যাকাউন্ট প্রতিরোধ) এবং কাস্টমার সার্ভিসের জন্য ‘মেটা বিজনেস এজেন্ট’ ব্যবহার।
অ্যাডভান্সড (শুরু $৪৯.৯৯/মাস থেকে): ৩০ দিন আগে থেকে স্টোরি শিডিউল, অর্গানিক পোস্টে লিংক শেয়ার, অ্যাডভান্সড অ্যানালিটিক্স এবং পাসওয়ার্ড শেয়ার না করে টিমের একাধিক সদস্যকে অ্যাকাউন্ট অ্যাক্সেস দেওয়ার সুবিধা।
এক্সপার্ট ও ম্যাক্স ($১৪৯ – $৪৯৯/মাস): বড় আকারের ব্র্যান্ড ও টিম ম্যানেজমেন্টের জন্য স্কেলেবল সুবিধা।
মেটা জানিয়েছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে মেটা ওয়ানের সার্ভিসগুলো পর্যায়ক্রমে সচল করা হচ্ছে। বিভিন্ন দেশের আঞ্চলিক নীতি ও অ্যাকাউন্ট ভেদে এর সুবিধা ও মূল্যে কিছুটা ভিন্নতা থাকতে পারে।

