spot_img

সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ১০ ফ্লাইট বাতিল

অবশ্যই পরুন

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার পর নিরাপত্তা ও কার্যক্রম স্থগিতের কারণে আজ সোমবার (১২ অক্টোবর) সকাল থেকে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেবিচক এবং সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের দুটি ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। সৌদি এয়ারলাইনস তাদের নিয়মিত ৪ টি ফ্লাইট বাতিল করেছে। রিয়াদ এয়ারের দুটি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের ১ টি ফ্লাইট রিয়াদে অবতরণ করতে না পেরে অন্যত্র অবতরণ করতে বাধ্য হয় এবং বিলম্বে ঢাকায় ফিরে আসে।

বিমান বাংলাদেশ ও অন্যান্য এয়ারলাইনসগুলোর পক্ষ থেকে ভুক্তভোগী যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের রি-শিডিউল বা পরবর্তী আপডেটের জন্য যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনসের কল সেন্টার, সেলস অফিস অথবা ট্রাভেল এজেন্টের সাথে সরাসরি যোগাযোগ করতেও বলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে এলজিপির দাম বাড়ানো হয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে সরকার এলপিজি গ্যাসের দাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ