spot_img

উড়ন্ত শুরুতে বড় সংগ্রহের পথে শান্তরা

অবশ্যই পরুন

আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্টেও আগ্রাসী ব্যাটিংয়ের পথে ছিলেন তানজিদ হাসান তামিম। কিন্তু ৮৩ রানেই থামতে হলো তানজিদকে। বাঁ-হাতি এই ওপেনার মিডিয়াম পেসার ইসমত আলমের বলে উইকেটরক্ষকের হাতে তালুবন্দি হয়েছেন।

১২৪ রানের মাথায় তানজিদ তামিমের বিদায়ে ভেঙে যায় বাংলাদেশের ওপেনিং জুটি। এর আগে ৭১ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৩ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। এরপর আরেক ওপেনার সাদমান ইসলামও ফিরে যান ৬৭ রান করে। ক্রিজে ৩৬ রান করে ব্যাট করছেন মোমিনুল হক ও সাথে যোগ হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি করেছেন ১২ রান। এ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২০২ রান।

এর আগে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এটি নিজেদের টেস্ট ইতিহাসে নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের প্রথম ম্যাচ। যেখানে স্পিনার নাঈম হাসানের পাশাপাশি অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ এবং দুই পেসার হাসান মাহমুদ ও এবাদত হোসেনকে নিয়ে শান্ত’র দল একাদশ সাজিয়েছে।

শুরু থেকেই তানজিদের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের সামনে তটস্থ ছিল আফগানিস্তানের বোলিং লাইনআপ। শুরুতে সাদমানের কিছু অনিয়ন্ত্রিত শট ছাড়া তাদের স্বস্তির বলতে কিছু ছিল না। তানজিদ আউট হলেও বাংলাদেশের জন্য স্বস্তির সেশন উপহার দিয়েছেন। মধ্যাহ্ন বিরতির আগে সাদমান ৪১ এবং মুমিনুল হক ৫ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মোমিনুল হক, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।

আফগানিস্তান একাদশ: রহমত শাহ (অধিনায়ক), ইক্রাম আলিখিল (উইকেটরক্ষক), হাসমাতুল্লাহ শাহিদি, আব্দুল মালিক, সেদিকুল্লাহ আতাল, জিয়া-উর-রহমান আকবর, শহীদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কায়েস আহমেদ, মোহাম্মদ সালিম সাফি ও ইসমাত আলম।

সর্বশেষ সংবাদ

জামায়াত কোনোদিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি: রিজভী

জামায়াতে ইসলামী কোনোদিনই জাতীয় ও জনগণের স্বার্থে রাজনীতি করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ